1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মিছিলে আটক ১৫ জন

  • আপডেটের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
গতকাল নিষিদ্ধ সংগঠন “হিজবুত তাহরীর” এর সদস্যরা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে একত্রিত হয়ে জুম্মার নামাজের পর মিছিল করে প্রথমে দৈনিক বাংলা মোড়ের দিকে অগ্রসর হয়। মিছিলটি পরে ফিরে এসে পল্টন মোড়ে এসে পৌঁছালে পুলিশ এবং সেনাবাহিনীর ব্যারিকেডের সামনে পড়ে। মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করার চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়।

এ সময় একজন ব্যক্তিকে হাতে লাঠি এবং হলুদ ছুড়ি ( এন্টি কাটার) নিয়ে মিছিলে অংশ গ্রহণকারী একজনকে প্রহার করতে দেখা যায়। আইন প্রয়োগকারী সংস্থার কাজের মাঝে একজন সাধারণ জনতা কর্তৃক আইন নিজের হাতে তুলে নেয়া কাম্য নয় বিধায় সেনাবাহিনী তাকে নিবৃত্ত করে এবং পরবর্তীতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। একই সময়ে ঘটনাস্থল হতে সেনাবাহিনী হিজবুত তাহরীর এর আরও ১৫ জন সদস্য আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে।

সংশ্লিষ্ট সকলকে আইনের মধ্যে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা, সঠিক তথ্য প্রচার ও প্রসার করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সেনাবাহিনী ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com