1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আশাশুনির বেউলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম: গ্রেফতার -২ ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবির অভিযোগে মানব পাচারকারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচছে দুর্গাপূজায় ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি মোংলা উপজেলায় জমকালো আয়োজনে নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতার চলছে বাগেরহাটে পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ হঠাৎ করেই রূপগঞ্জে বেড়েছে চুরি-ডাকাতি-ছিনতাই: জনমনে আতঙ্ক ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া যেন টাকা উড়ে// চার লেনের তিন লেন হকারদের দখলে বিমান বাহিনী প্রধান কর্তৃক ২০২৫ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-দেরকে ট্রফি ও সনদপত্র প্রদান আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘টি-টোয়েন্টি খেলতে এসেছি’, বিসিবি সভাপতি হয়ে বুলবুল

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৬৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। মূলত বিসিবির আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।

সভাপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার (৩০ মে) বিসিবির কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন বুলবুল। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, এই অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করে যেতে চান? জবাবে তিনি বলেন, টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।

তবে নির্দিষ্ট করে তার মেয়াদ জানতে চাইলে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। নির্ধারিত সময় নিয়ে বুলবুল বলেন, আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পেয়ে যাওয়ায় আমিনুল ইসলামের সভাপতি হওয়ার পথ পরিস্কারই ছিল। বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com