1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ০৯ (নয়) প্রকল্প একনেক সভায় অনুমোদন বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) কমান্ডের বিভিন্ন কার্যালয় পরিদর্শন আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি ১ টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০২ রাউন্ড তাজা গুলি এবং ঘটনায় ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিকশাসহ ০৬ আসামি গ্রেফতার ওআইসি ভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এ শিক্ষার্থীদের সঙ্গে উষ্ণ ও প্রাণবন্ত মতবিনিময়ে অংশ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নির্যাতন: মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন ——আমীরের হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) কমান্ডের বিভিন্ন কার্যালয় পরিদর্শন

  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ১৩ মে ২০২৬: বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ১১ থেকে ১৯মে ২০২৬ তারিখ পর্যন্ত ০৭ (সাত) কর্মদিবসব্যাপী “বিশেষ সেবা কার্যক্রম” এর অংশ হিসেবে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল জনাব মোঃ নূরুল ইসলাম ডিএফডি কমান্ডের আওতাধীন এসএফসি (নেভি), এসএফসি (বিমানবাহিনী), এফসি (আর্মি) পে-১, এফসি (আর্মি) পে-২, এফসি (আর্মি) লগ এরিয়া, সিসিডিএফ (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) এবং এসিসিডিএফ (আর্মি) সিভিল কার্যালয় কর্তৃক চলমান বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স জনাব এ এইচ এম শামসুর রহমান উপস্থিত ছিলেন। এসএফসি (আর্মি) কার্যালয় পরিদর্শনকালে এসএফসি (আর্মি) জনাব ডা. তানজিনা ইসলাম-সহ ডিএফডির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে চলমান কার্যক্রমসমূহ- সম্মানিত পেনশনারসহ সেবাগ্রহীতাগণের জন্য প্রদত্ত বেতনভাতা, পেনশন সেবা সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সহায়তা, ভবিষ্য তহবিল/ডিএসওপি বিল ও সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের নিষ্পত্তি, ওয়ানস্টপ সার্ভিস সেন্টার, হেল্পডেক্স, অটোমেশন এর কার্যক্রম সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় NE Case (Net Entitlement) এর বিষয়টি গুরুত্ব সহকারে দ্রততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে করণীয় সম্পর্কে তিনি নির্দেশনা প্রদান করেন।

সিএজি জনগণকে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সেবাপ্রদান ব্যবস্থাকে আরও সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সম্মানিত পেনশনারসহ সকল সেবাগ্রহীতাকে গুণগত সেবা পৌঁছে দিতে সিএজি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, মানবিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কার্যালয়সমূহের কর্মকর্তাগণ সেবা সপ্তাহ উপলক্ষ্যে পরিচালিত বিশেষ সেবা কার্যক্রম সম্পর্কে সিএজিকে অবহিত করেন। এ সময় সম্মানিত পেনশনারসহ সেবাগ্রহীতাগণও তাৎক্ষণিক ও আন্তরিক সেবা প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১১-১৯ মে ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত ১৭টি অডিট অধিদপ্তর, সিজিএ, ৫০টি সিএএফও কার্যালয়, ৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা, সিজিডিএফ, এসএফসি, এফসিসহ বিভিন্ন সেনানিবাসে অবস্থিত এরিয়া এফসি/এফপিও অফিসমূহ, এডিজি ফাইন্যান্স বাংলাদেশ রেলওয়ে, এফএএন্ডসিএণ্ড, ডিএফএ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ সারা বাংলাদেশের সকল নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সেবা কার্যক্রমের অংশ হিসেবে বেতন নির্ধারন, পেনশন, জিপিএফ/ডিএসপিএফ/ডিএসওপি, টিএডিএ, কম্যুটেশন বিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা শ্রদ্ধা, সম্মান, আন্তরিকতা ও দ্রুততার সাথে প্রদান করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com