বিশেষ প্রতিবেদন :
সিএমপির আকবরশাহ থানা পুলিশের অভিযানে ১০০০(একহাজার) পিস ইয়াবা সহ ২(দুই) জন মাদক কারবারি গ্রেফতার।
আকবরশাহ থানার এসআই হুমায়ুন কবির সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ০২/০৬/২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ্ থানাধীন সিটি গেইট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি ০১। তাজিম উদ্দিন মারুফ(২৮), পিতা-মোঃ নাছির উদ্দিন, মাতা-সজরুন নেছা, সাং-মালুমঘাট, ধুমখালী, ফরিদার বাপের বাড়ী, ০২নং ওয়ার্ড, ডাকঘর-মালুমঘাট, থানা-চকরিয়া, জেলা-কক্সাবাজার, ০২। আবদুল্ল্যাহ আল মামুন(৩৪), পিতা-মৃত মুছা, মাতা-আক্তার জাহান, সাং-পূর্ব বাথুয়া, হাজী জলিল বক্সুর বাড়ী, ০৮নং ওয়ার্ড, আশিয়া ইউনিয়ন, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম দ্বয়কে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজত হতে মোট ১০০০(একহাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসংক্রান্তে আসামীদ্বয়ের বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামী দ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।