1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
একনেক আজ ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে বিআরটিএ’র ওয়েবসাইট ক্লোন করে এআই-ভিত্তিক ট্রাফিক জরিমানা আদায়ের নামে প্রতারণা: সিআইডির অভিযানে চক্রের ৩ সদস্য গ্রেফতার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার আরও ০৩ সদস্য বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে দিনাজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য- তথ্য মন্ত্রী সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চবি সায়েন্টিফিক সোসাইটির নতুন কমিটির বরণ ও বিদায়ী কমিটির সম্মাননা প্রদান অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা,১৬জুন ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৩ জুন ২০২৬ তারিখে দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’’ মহাকর্মসূচি-এর শুভ উদ্বোধন করেছেন। দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি মঙ্গলবার(১৬-০৬-২০২৬) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেন।এ কর্মসূচির আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের চারা রোপণ করবে।
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বনায়নের লক্ষ্যে দেশের উপকূলীয় অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রাম এর দুর্গম অঞ্চলের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের সাহায্যে আকাশ হতে সীডবল (বীজ সমৃদ্ধ মাটির বল) নিক্ষেপের মাধ্যমে বীজ ছিটানো কার্যক্রম পরিচালনা করবে। ইতোপূর্বেও দেশের বিভিন্ন প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে সীডবল নিক্ষেপ কার্যক্রম পরিচালনা করেছে।

বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধনী কার্যক্রমে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও, অন্যান্যদের মধ্যে বিমান সদরের পরিচালকগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট সমূহ এবং বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল ও কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ গ্রহণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com