1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬ সমাপ্ত আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিস ভবন নির্মানে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদের থানায় গণঅভিযোগ ও মানববন্ধন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বেলকুচিতে ৩৬ জুলাই স্মরণে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে শোকজ রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর এর ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন COMMANDER, U S PACIFIC FLEET

চবি সায়েন্টিফিক সোসাইটির নতুন কমিটির বরণ ও বিদায়ী কমিটির সম্মাননা প্রদান অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানভিত্তিক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস) এর নতুন নেতৃত্বকে সংবর্ধনা এবং বিদায়ী কমিটিকে সম্মাননা প্রদান “পাসিং দ্য টর্চ: ওয়েলকামিং দ্য নিউ অ্যান্ড অনারিং দ্য লেগ্যাসি” শীর্ষক অনুষ্ঠান আজ সোমবার (১৫ জুন ২০২৬) দুপুর দেড়টায় কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, শিক্ষার্থীদের এমন বিজ্ঞানভিত্তিক উদ্যোগ আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করে। চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির কার্যক্রমে আমি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার প্রতিফলন দেখতে পাই। বিশ্ববিদ্যালয়ে গবেষণামুখী পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের সফলতা কামনা করেন। পাশাপাশি নতুন কমিটিকে অভিনন্দন ও বিদায়ী কমিটিকে শুভ কামনা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য গবেষণা ও বৈজ্ঞানিক চর্চার কোনো বিকল্প নেই। সিইউএসএস-এর সদস্যদের বিভিন্ন গবেষণা ও একাডেমিক কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি বাস্তবধর্মী জ্ঞান অর্জনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা প্রশংসার দাবি রাখে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এমন ইতিবাচক উদ্যোগকে উৎসাহিত করবে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি ও সিইউএসএস এর উপদেষ্টা প্রফেসর ড. লায়লা খালেদা আঁখি। এছাড়া বিদায়ী এবং নতুন কমিটির সদস্যরা বক্তব্য রাখেন এবং সংগঠনের নানা বিষয় তুলে ধরেন। সমাপনী বক্তব্য রাখেন সিইউএসএস-এর বর্তমান সভাপতি প্রতীক দত্ত।

দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীত, পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সাধারণ সম্পাদক রুবাইয়া ইয়াসমিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাইসারা জাহান ও সীমা পালিত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com