1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ জামায়াত ইসলামী ৫ নং বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাজার ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা- ২০২৬-এর উদ্বোধন বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী ডিএমসি-ডে ২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নদের তীরে বটের ছায়ায় ৪’শতবর্ষী কায়েতপাড়া হাট মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট আকস্মিক বন্যা মোকাবিলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সেনাবাহিনী প্রধান কর্তৃক গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন দুর্যোগ পরিস্থিতি নিয়ে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী, সংসদ সদস্য ও প্রশাসনের খবর নিলেন জনাব তারেক রহমান আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ

মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট

  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মহেজেরপাড়া বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট। নবাবগঞ্জ উপজেলার মহেজেরপাড়া (তালেরডাঙ্গা) গ্রামে পূর্বের শত্রুতার জের ধরে একই গ্রামে মৃতঃ আব্দুল লতিফ এর পুত্র মোঃ শাহিন আলম (৩৫), মৃতঃ সোবহান মিয়ার পুত্র মোঃ ইসমাইল মিয়া (৫০) , মৃতঃ কলিম উদ্দিন এর পুত্র মোঃ হযরত আলী (৫০) তারা মহেজের পাড়া গ্রামে মৃতঃ আব্দুল সালাম এর পুত্র মোঃ আশরাফুল আলম এর সাথে পূর্ব শত্রুতার জের ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৭/০৬/২০২৬ ইং তারিখে সকাল ১১ টায় মোঃ শাহিন আলম গংরা এবং ফুলবাড়ী থেকে ২০/২৫ জন ভারাটিয়া বাহিনী এনে লাঠিসোটা নিয়ে আশরাফুল আলমের আমের বাগানে এসে আম পাড়তে থাকে এবং আকাশমনি গাছ কাটতে থাকে। এ সময় মোঃ আশরাফুল আলমের স্ত্রী মোছাঃ সিনারা খাতুন (৩৫) বাঁধা দিতে গেলে উল্লেখ্য ব্যক্তিরা তার স্ত্রীকে লাঠিসোটা দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে। এ সময় তার শ^াশুড়ি মোছাঃ পাপিয়া বেগম (৫০) উদ্ধার করতে গেলে তাকেও বেধম মারপিট করে| তারা আশরাফুল আলমকে বাড়ীতে না পেয়ে তার বসতবাড়ী ভাংচুর করে। কয়েকদিন আগে জমি বিক্রি করা ১০ (দশ) লাখ টাকা ঘরে গচ্ছিত রাখেন, সেই টাকা বাক্স ভেঙ্গে নিয়ে যান। এছাড়া বাগানের ৬০ মণ আম নিয়ে যায়, যার মূল্য ৯০ হাজার টাকা। ২ টি আকাশমনি গাছ কেটে নিয়ে যান, যার মূল্য ৪০ হাজার টাকা।
এ ঘটনায় স্থানীয় লোকজন তার স্ত্রী ও মাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করান। ঐ দিনে ৯৯৯ এ ফোন করলে নবাবগঞ্জ থানার এএসআই সামসুল আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ঘটনা পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন।এই ঘটনায় মোঃ আশরাফুল আলম ৩ জনকে অভিযুক্ত করে ১৭/০৬/২০২৬ ইং তারিখে নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মোঃ আশরাফুল আলম থানায় ন্যায় বিচার না পাওয়ায় গত ২৪/০৬/২০২৬ ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত, নবাবগঞ্জ, দিনাজপুর এ ৬ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে নবাবগঞ্জ থানায় মামলাটি নতিভুক্ত করতে প্রেরণ করেন। যার মামলা নং— সি.আর-১৭৭/২০২৬।মোঃ আশরাফুল আলম জানান আমি এই গ্রামে একাই বসবাস করি, আমার প্রতিপক্ষের লোকজন বেশি হওয়ায় তারা সবসময় আমাকে মামলা মোকদ্দমায় ফেলে হয়রানি ও বাড়ী ঘরে প্রায় হামলা করে।
আমি পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে এই গ্রামে বসবাস করছি। যেকোনো সময় তার প্রতিপক্ষরা বাড়ীতে হামলা করে হত্যাসহ অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে পারে। এ ব্যাপারে মোঃ আশরাফুল আলম প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করেছেন। এই বিষয়ের নবাবগঞ্জ থানার এএসআই সামসুল আলমের সাথে কথা বললে তিনি জানান আদালতে মামলা হয়েছে , মামলার কপি পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তারিখ: ১১.০৭.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com