1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যােগে হাটহাজারীতে বন্যাদুর্গতদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ দুর্যোগে মানুষের পাশে সিএমপি: আরও ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ বিস্কুটের প্রলভনে রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেফতার স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাথে ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এর উপস্থিতিতে বন্যাদুর্গতদের জন্য বিপিসির ত্রাণ হস্তান্তর শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস এর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে ৯.৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করল ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডি চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এর উপস্থিতিতে বন্যাদুর্গতদের জন্য বিপিসির ত্রাণ হস্তান্তর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রাম, ২৯ আষাঢ় (১৩ জুলাই) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ( বিপিসি)’র অধীনস্থ কোম্পানি যথাক্রমে ইস্টার্ণ রিফাইনারি পিএলসি., পদ্মা অয়েল পিএলসি., যমুনা অয়েল পিএলসি. এবং মেঘনা পেট্রোলিয়াম লিঃ কর্তৃক চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যাদুর্গত জনগণের মাঝে ২০০০ (দুই হাজার) প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এর উপস্থিতিতে ত্রাণগুলো আজ সকালে সার্কিট হাউজে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রাণ গ্রহণ করেন।
ত্রানের প্রতি প্যাকেটে আছে- ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ প্যাকেট বিস্কুট (ফ্যামেলি সাইজ), ৪ প্যাকেট নুডুলস, ৬ পিস ওরস্যালাইন এবং ২ পিস সাবান।
বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিনসহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন , পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং কোম্পানীগুলো ও বিপিসির উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

=০=

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com