1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যােগে হাটহাজারীতে বন্যাদুর্গতদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ দুর্যোগে মানুষের পাশে সিএমপি: আরও ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ বিস্কুটের প্রলভনে রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেফতার স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাথে ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এর উপস্থিতিতে বন্যাদুর্গতদের জন্য বিপিসির ত্রাণ হস্তান্তর শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস এর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে ৯.৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করল ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডি চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম

চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যােগে হাটহাজারীতে বন্যাদুর্গতদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রামের হাটহাজারীতে সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিকাল ৫.৩০টায় হাটহাজারীর ১৫নং বুড়িশ্চর ইউনিয়নের জিয়াউল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

ত্রাণ বিতরণকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অত্র আসনের সংসদ সদস্য ও ভূমি ও পার্বত্য চট্টগ্রামের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি নির্দেশ দিয়েছেন দূর্যোগকালে সামর্থ অনুযায়ী অপরের পাশে দাঁড়াতে। তারই অংশ হিসেবে আমাদের এই ছোট্ট আয়োজন। আশা করি, আমাদের ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও ক্ষতিগ্রস্তদের উপকারে আসবে। একই সাথে দুর্যোগ মোকাবিলায় সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান মাননীয় উপাচার্য। মাননীয় উপাচার্য যারা এ কার্যক্রমে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান।

চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিটি সদস্য বন্যাকবলিত এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে দায়বদ্ধ। এটি কেবল আমাদের মানবিক দায়িত্বই নয়, বরং সংকটের সময়ে জনগণের সাথে একাত্ম হওয়ার একটি নৈতিক দায়িত্বও বটে। আমাদের সামর্থ সীমাবদ্ধ থাকলেও আন্তরিকতা অনেক বেশি রয়েছে।

মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে এখানে কিছু জরুরি ত্রাণ দিতে এসেছি। আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, আশা করি এতে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। এসময় আরও বক্তব্য রাখেন চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চবি অনুষদসমূহের ডিনবৃন্দ, চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, চাকসু কেন্দ্রের পরিচালক, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, প্রশাসকবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এই উদ্যোগে শুকনো খাবার ও জরুরি ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com