1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
৫ আগস্ট (৩৬ জুলাই) গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে চবি প্রশাসনের ছাত্র সংগঠনসমূহের সঙ্গে মতবিনিময় সভা আজ ১৮-তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ ভাইস এডমিরাল মিসবাহ উল আজীম আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার-৩ অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সরকারী সেচ খাল ভরাট করে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ চবি উপাচার্যের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়ার সৌজন্য সাক্ষাৎ কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভনে নারী পাচারের অভিযোগে চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে সিআইডি নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান একনেক আজ মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিহ্যাব এর একটি প্রতিনিধিদল

চবি উপাচার্যের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়ার সৌজন্য সাক্ষাৎ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সাথে তাঁর কার্যালয়ে আজ বুধবার (২২ জুলাই ২০২৬) বিকাল ৩.৩০টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন তথা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারী প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। এর আগে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন-এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

সাক্ষাৎকালে তাঁরা দেশের শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক শিক্ষা ও গবেষণাবান্ধব বিভিন্ন দূরদর্শী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং চবি উপাচার্যকে আন্তরিক সাধুবাদ জানান।

মতবিনিময়কালে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়ার দীর্ঘ শিক্ষাগবেষণা ও জাতীয় রাজনীতিতে অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, দেশবরেণ্য এই গুণীজনের অভিজ্ঞতা ও পরামর্শ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় উপাচার্য আগত অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় প্রফেসর ড. সুকোমল বড়ুয়ার লেখা বই বিদ্যালোকে সমুজ্জ্বল মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক)-কে প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com