বিশেষ সংবাদ :
(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)
আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়,মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে এএসআই আবু জাহিদ,এএসআই শেখ হাসান মাহমুদ (পিপিএম) এবং সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে এস/সি নং-৯২৯/১৯-এর সাজাপ্রাপ্ত এবং সিআর-৮/১৯ (আশাশুনি) মামলার আসামি কুল্যা ইউনিয়নের পুরোহিতপুর গ্রামের ফজলু গাজীর ছেলে সাদ্দাম গাজীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
একই অভিযানে সিআর-৪২/২৫ মামলার আসামি আরার গ্রামের মৃত আরশাদ সানার দুই ছেলে আংগুর সানা ও সাকিব সানাকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ আরও জানায়,গ্রেফতারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।