1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের নির্দেশ দিলেন ডিআইজি প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের বরাদ্দের ফুটবল বিতরণ পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন’ ন্যাশনাল এডিটরস কাউন্সিলে’র নেতারা বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে // অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

সিএমপি কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ‍‌‌`Honey Trap” চক্রের ০২ সদস্যকে গ্রেফতার

  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ইং ২২/০৭/২০২৬ তারিখে ভিকটিম মো: আনোয়ার হোসেন তাহার বন্ধুদের সাথে দেখা করার জন্য কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী মোড়ে আসে। সেখানে ভিকটিম আনোয়ার হোসেন চা খাওয়ার জন্য অবস্থানকালে আসামী নুসরাত ফারিয়া Honey Trap চক্রের মধ্যে ভিকটিমকে ফাঁদে ফেলে তাকে অপহরণ করে কোতোয়ালী থানাধীন কাজীর ০২নং গলি উপর বাড়ী রাজ্জাক ভিলার মোবারকের রুমের ভিতর নিয়ে গিয়ে সেখানে ভিকটিমকে আটক করে তাকে বিবস্ত্র করে ছবি ধারণ করে এবং ভিকটিমের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবী সহ ভয়ভীতি প্রদর্শন করে একপর্যায়ে ৭০০০/- টাকা চাঁদা চাঁদা আদায় করে নেয়। ভিকটিম মো: আনোয়ার হোসেনকে আসামী- ১। মোবারক হোসেন (২৬), পিতা- আঃ রাজ্জাক, সাং- সমাধর ক্লাব, ০২নং গলি, কাজীর দেউরি, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ২। নুসরাত ফারিয়া (২০), পিতা- কামাল উদ্দিন, সাং- সেবের হাট, কাঁচা বাজার, নুর নবী চেয়ারম্যানের বাড়ী, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী বর্তমানে আগ্রাবাদ, চৌমুহনী, ছারিয়া পাড়া, মাজার গলির পাশে, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম (২০)সহ অজ্ঞাতনামা আসামিরা শারীরিকভাবে নির্যাতন করে। একপর্যায়ে ভিকটিম মো: আনোয়ার হোসেন এর নিকট হতে আসামীগণ তাদের দাবীকৃত আংশিক চাঁদা আদায় করে ভিকটিমকে গলিতে রেখে চলে যায়। উক্ত ঘটনায় ভিকটিম মো: আনোয়ার থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালী থানার মামলা নং-৩৯, তারিখ- ২৫/০৭/২০২৬ ইং,ধারা-৩৪২/৩২৩/৩৬৫/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

ভিকটিমের দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে সিএমপি কোতায়ালী থানার একটি চৌকশ অভিযানিক টিম অভিযান পরিচালনা করে ভিকটিমের সনাক্তমতে আসামী- ১। মোবারক হোসেন (২৬) ও ২। নুসরাত ফারিয়া (২০)দ্বয়কে আটক করেন। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন মানুষের সরলতার সুযোগকে কাজে লাগিয়ে Honey Trap চক্রের ফাঁদে ফেলে বিভিন্ন কায়দায় অর্থ-সম্পদ দাবী পূর্বক আদায় করে মর্মে স্বীকার করে। পাশাপাশি এজাহারনামীয় ০১নং আসামীকে নিয়ে মামলার ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামীর একটি স্মার্ট ফোন ও ভিকটিমের মোটরসাইকেলের চাবি ও ভিকটিমকে হাত বাঁধার কাজে ব্যবহৃত একটি রশি ভিকটিমের সনাক্তমতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অত্র মামলায় ঘটনায় জড়িত অপরাপর আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। আসামী মোবারক হোসেন (২৬) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় মারামারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার দায়ে ০৫টি মামলা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com