1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের নির্দেশ দিলেন ডিআইজি প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের বরাদ্দের ফুটবল বিতরণ পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন’ ন্যাশনাল এডিটরস কাউন্সিলে’র নেতারা বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে // অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা

  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২৬ জুলাই) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।
তবে কমিটি বিলুপ্তির কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। একই সঙ্গে নতুন কমিটি গঠনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দেশনা বা সময়সূচিও জানানো হয়নি। এ বিষয়ে সদ্য বিলুপ্ত ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ খুরশিদ আলম মতি বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বশেষ ২০১৭ সালে ফুলবাড়ী ও
পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। তিনি আরও বলেন, উপজেলা ও পৌর বিএনপির পদে থাকা কয়েকজন নেতা গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করেছিলেন। পাশাপাশি আসন্ন ¯’ানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে উপজেলা কমিটি বিলুপ্ত করার জন্য দলের কেন্দ্রীয় নেতত্বের কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় নেতবৃন্দ কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে। অধ্যক্ষ খুরশিদ আলম মতি জানান, অল্প সময়ের মধ্যেই ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির পাশাপাশি দুই পৌর বিএনপির বিদ্যমান কমিটিও বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com