1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের নির্দেশ দিলেন ডিআইজি প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের বরাদ্দের ফুটবল বিতরণ পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন’ ন্যাশনাল এডিটরস কাউন্সিলে’র নেতারা বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে // অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত শিক্ষিত বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসিক ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে| গতকাল রোববার সকাল ১১টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় উপজেলার এলুয়াড়ি ইউনিয়ন পরিষদ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি)| যা আগামী ১৮ আগষ্ট পর্যন্ত চলবে| প্রশিক্ষণে সীমান্ত এলাকায় বসবাসরত ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন| উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মিজানুর রহমান (পিবিজিএমএস), এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলামসহ
প্রশিক্ষকগণ| ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত বেসামরিক শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে| আজকের যুবকরা আগামীদিনের ভবিষ্যত| তারা এই প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান ˆতরী করতে পারবেন| এতে করে আত্মনির্ভরশীল হতে পারবেন|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com