1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের নির্দেশ দিলেন ডিআইজি প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের বরাদ্দের ফুটবল বিতরণ পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন’ ন্যাশনাল এডিটরস কাউন্সিলে’র নেতারা বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে // অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

আরএমপি পুলিশ কমিশনারের সাথে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অদ্য ২৬ জুলাই ২০২৬ বিকেল ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি Mr. Gerard Lyons, পলিটিক্যাল সেকশন (Foreign Policy, Pol-Mil, Security) এবং নিরাপত্তা, প্রতিরক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক জনাব মোঃ কামরুজ্জামান (আমান) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে আরএমপি পুলিশের সাথে সাইবার সিকিউরিটি, পুলিশ রিফর্ম, রাজশাহী মেট্রোপলিটন এলাকায় পুলিশের চ্যালেঞ্জ সমূহ, কি ধরনের সাপোর্ট হলে আরএমপি আরো ভালো কাজ করতে পারবে এসব বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব মোঃ আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র জনাব মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com