1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ ধীরে ধীরে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ‎ ‎ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এক শহীদ পরিবার ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবার পেল নতুন বাড়ি মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চবি ক্লাব (ক্যাম্পাস)-এর উদ্যোগে চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়কে সংবর্ধনা প্রদান শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই – ড. মঈন খান খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন  বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৮৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)।

আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করা, বিনিয়োগ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে জাপানের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতো আরও নতুন শিল্প পার্ক প্রতিষ্ঠায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন, চলমান এমআরটি প্রকল্পের অগ্রগতি এবং দুই দেশের অবকাঠামোগত সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com