1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ ধীরে ধীরে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ‎ ‎ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এক শহীদ পরিবার ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবার পেল নতুন বাড়ি মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চবি ক্লাব (ক্যাম্পাস)-এর উদ্যোগে চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়কে সংবর্ধনা প্রদান শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই – ড. মঈন খান খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন  বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন

অনুশীলন টাইগার লাইটনিং (টিএল)-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৭৪ বার ভিউ

সংবাদ বিজ্ঞপ্তি:

ঢাকা, ২৯ জুলাই ২০২৬ (বুধবার): বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC) এর যৌথ অংশগ্রহণে অনুশীলন টাইগার লাইটনিং (টিএল)-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান আজ জালালাবাদ সেনানিবাস, সিলেট এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবীর, এসইউপি (বার), এসপিপি, এনডিসি, পিএসসি, এমফিল। গত ১৯ জুলাই ২০২৬ তারিখে শুরু হওয়া এই মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ড এর যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সাথে সমবেতভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করার লক্ষ্য নিয়ে অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ পরিচালনা করা হয়। এই অনুশীলনে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ড এর ৮৮ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশনের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞসহ ৯২ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রধান অতিথি কর্তৃক অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যকে অনুশীলন সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান এবং স্মারক হিসেবে প্রত্যেককে ইনসিগনিয়া প্রদান হয়।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনাসদর, সিলেট অঞ্চলসহ উভয় দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারী প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন। এই অনুশীলন অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ণে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com