1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে বন্ধুত্বের ধরন “বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম, দেখা পাইলাম না” রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী — চিফ হুইপ নুরুল ইসলাম মনি জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিনের সৌজন্য সাক্ষাৎ চবিতে চাকসুর উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত চবিতে ‘সিএমএ জার্নি: ফ্রম স্টুডেন্ট টু প্রফেশনাল এক্সিলেন্স’ শীর্ষক ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসএসসি ২০২৬ পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (মঙ্গলবার): ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮,৪৫৭ জন এবং ২৬টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ১,৬০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ৬৫টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ১০,০৬৬ জন শিক্ষার্থীর মধ্যে ৯,৯৯২ জন কৃতকার্য হয়েছে, যাদের মধ্যে ৬,২০৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। গড় পাসের হার ৯৯.২৬% এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৬২.০৯%, যা নিঃসন্দেহে এক অনন্য সাফল্য।

এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি হলো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও সুনিপুণ পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।

এছাড়াও উক্ত সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com