1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে বন্ধুত্বের ধরন “বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম, দেখা পাইলাম না” রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী — চিফ হুইপ নুরুল ইসলাম মনি জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিনের সৌজন্য সাক্ষাৎ চবিতে চাকসুর উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত চবিতে ‘সিএমএ জার্নি: ফ্রম স্টুডেন্ট টু প্রফেশনাল এক্সিলেন্স’ শীর্ষক ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসএসসি ২০২৬ পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

চবিতে চাকসুর উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর আয়োজনে এবং এডুম্যাক্স কনসালটেন্সি (Edumax Consultancy)-এর সহযোগিতায় দুই দিনব্যাপী “International Education Expo 2026” মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বেলা ১১.৩০টায় বুদ্ধিজীবী চত্বরে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ফিতা কেটে দুই দিনব্যাপী এ শিক্ষামেলার শুভ সূচনা করেন। উদ্বোধনী বক্তব্যে মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বিশ্বমানের শিক্ষা অর্জনের সুযোগ সহজ করার লক্ষ্যে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের গ্লোবাল প্ল্যাটফর্মে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।

মাননীয় উপাচার্য বলেন, এই এডুকেশন এক্সপোর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা জানতে পারবে—কীভাবে তারা বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারে, কোথায় একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ রয়েছে, কোন কোন স্কলারশিপ পাওয়া যেতে পারে, নিজস্ব অর্থায়নে কোন কোন দেশে পড়াশোনার সুযোগ রয়েছে এবং কোন বিষয়ে বা কোন ক্ষেত্রে তাদের জন্য তুলনামূলকভাবে বেশি সুযোগ রয়েছে। এই ধরনের তথ্য ও দিকনির্দেশনা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নয়, বরং জ্ঞান অর্জন, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠুক।

আমাদের শিক্ষার্থীরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা যদি তাদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্পদ হিসেবে বিবেচনা করি, তাহলে তাদের শিক্ষার মান, দক্ষতা এবং যোগ্যতা যত উন্নত হবে, আন্তর্জাতিক অঙ্গনে তাদের সুযোগও তত বেশি বৃদ্ধি পাবে।

মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যােগ। এ ধরনের উদ্যোগই প্রমাণ করে যে আমাদের শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে সচেতন এবং উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে ও নিজেদের প্রস্তুত করতে আগ্রহী। তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

উচ্চশিক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য তৈরি এ এক্সপোতে বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ, ভর্তি প্রক্রিয়া এবং ক্যারিয়ার কাউন্সিলিং সংক্রান্ত তথ্য প্রদান করা হয়। মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা সরাসরি অভিজ্ঞ পরামর্শকদের সাথে কথা বলেন এবং উচ্চশিক্ষার সার্বিক নির্দেশনা গ্রহণ করেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চবি শিক্ষার্থীদের উল্লেখযোগ্য ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষকবৃন্দ, অভিজ্ঞ ব্যক্তিবর্গ প্রেজেন্টেশন প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চাকসুর প্রতিনিধিবৃন্দ এবং এডুম্যাক্স কনসালটেন্সির কর্মকর্তারাসহ শিক্ষার্থীবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com