1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জের কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আশাশুনির নদীভাঙ্ন প্রবণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে”পাউবো’র সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী’র সাথেে এমপি রবিউল বাশার’র মতবিনিময় বড়দলে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব রূপগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১২ বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন চকবাজার থানার অভিযানে চোরাই স্বর্ণসহ চোরচক্রের দুই সদস্য গ্রেফতার চালা বাসস্ট্যান্ড পৌর যাত্রী ছাউনির সাথে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি মাদকমুক্ত আধুনিক মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার,চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটার

রূপগঞ্জে জমি বিরোধে ভাই ভাবীর হামলা, অপর এক ভাবী নিহত; আটক ৩

  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাই ভাবী ও এক মেয়ের জামাইর হামলায় অপর এক ভাবী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে গোলাকান্দাইল ইউনিয়নের আমলাব এলাকায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এক ভাই ভাবী ও মেয়ের জামাই মিলে তাদের এক ভাবী বাবুলের স্ত্রী নাসিমাকে সাপল/লোহার দণ্ড দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জালাল মিজির ছেলে আলাউদ্দিন মিজি ( আলাল) তার স্ত্রী মোছাম্মদ জোসনা খাতুন ও মেয়ের জামাই মৃত আমির খানের ছেলে মোঃ শাকিল খান (৩০) সহ তিন জনকে আটক করেছে বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থনীয়দের দাবি।

এ বিষয়ে পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে কার কী ভূমিকা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com