বিশেষ সংবাদ :
(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৯৬০ টাকাসহ বড় খোকন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হাফিজুল গাজী নামে একজন পালিয়ে যায়।
শনিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানা পুলিশের একটি টিম উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন দেলোয়ারের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় ইটের সোলিং রাস্তার ওপর থেকে বড় খোকনকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বড় খোকন ফকরাবাদ (ব্রিজ সংলগ্ন) গ্রামের রজব আলী গাজীর ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার লতিফ গাজীর ছেলে হাফিজুল গাজী ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়,এ ঘটনায় গ্রেপ্তার বড় খোকন ও পলাতক হাফিজুল গাজীর বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার বড় খোকন কে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।