1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা আশাশুনির বুধহাটা বাজারে মোবাইল কোর্টে মিষ্টির দোকান সহ তেলের মিল মালিককে ৪৫০০ টাকা জরিমানা বেলকুচিতে রাজাপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার রাজশাহী মহানগরীর সকল থানার বিট অফিসার (সাব-ইন্সপেক্টর)দের সাথে আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের বিট পুলিশিং পর্যালোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবিতে মানববন্ধন বিক্ষোভ //দীর্ঘ যানজট ফুলবাড়ীতে মাদকের ছড়াছড়ি, যুবসমাজ জড়িয়ে পড়েছে মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান জলপাইতলী ও অচিন্তপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৩৬ হাজার টাকার মাদক আটক হারিয়ে যাচ্ছে কুলু সম্প্রদায়, প্রযুক্তির ছোঁয়ায় কুলু সম্প্রদায় বিলুপ্তপ্রায় ঃ পেশা বদলাচ্ছেন অনেকে বিএনপি সরকারের ১৮০ দিন গণমুখী ও বহুমাত্রিক কর্মযজ্ঞের ১০টি দিক বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব রূপগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১২

  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি )

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত বারজন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় মাজহারুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে রউফ মিয়াদের সঙ্গে শরিফ মিয়াদের দ্বন্দ্ব চলে আসছিল।

ওই দ্বন্দ্বের জের ধরেই শনিবার এশারের নামাজের পর দুই পক্ষের মাঝে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে শরীফ মিয়াদের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে রউফ মিয়াদের ওপর ওতর্কিত হামলা চালায়।

এ সময় আত্মরক্ষার্থে রউফ নিয়ারাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষ হয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল, আবুল হোসেনসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনোি সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে মাজহারুল ইসলাম নামের একজনকে আটক করেছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই অভিযোগ দিয়েছেন। তদন্ত মোতাবেক আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com