1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
রাজশাহী মহানগরীর সকল থানার বিট অফিসার (সাব-ইন্সপেক্টর)দের সাথে আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের বিট পুলিশিং পর্যালোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবিতে মানববন্ধন বিক্ষোভ //দীর্ঘ যানজট ফুলবাড়ীতে মাদকের ছড়াছড়ি, যুবসমাজ জড়িয়ে পড়েছে মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান জলপাইতলী ও অচিন্তপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৩৬ হাজার টাকার মাদক আটক হারিয়ে যাচ্ছে কুলু সম্প্রদায়, প্রযুক্তির ছোঁয়ায় কুলু সম্প্রদায় বিলুপ্তপ্রায় ঃ পেশা বদলাচ্ছেন অনেকে বিএনপি সরকারের ১৮০ দিন গণমুখী ও বহুমাত্রিক কর্মযজ্ঞের ১০টি দিক বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জের কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

রাজশাহী মহানগরীর সকল থানার বিট অফিসার (সাব-ইন্সপেক্টর)দের সাথে আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের বিট পুলিশিং পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

গত ১৩ হতে ১৭ আগস্ট ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়ের সভাপতিত্বে রাজশাহী মহানগরীর সকল থানার বিট অফিসার (সাব-ইন্সপেক্টর)দের সাথে পর্যায়ক্রমে বিট পুলিশিং পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদকদ্রব্য নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এ সময় পুলিশ কমিশনার মহোদয় বিট অফিসারদের নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার পাশাপাশি সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, জনগণের সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা এবং দ্রুততম সময়ে প্রয়োজনীয় পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মো: আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র জনাব মো: গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com