1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা আশাশুনির বুধহাটা বাজারে মোবাইল কোর্টে মিষ্টির দোকান সহ তেলের মিল মালিককে ৪৫০০ টাকা জরিমানা বেলকুচিতে রাজাপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার রাজশাহী মহানগরীর সকল থানার বিট অফিসার (সাব-ইন্সপেক্টর)দের সাথে আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের বিট পুলিশিং পর্যালোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবিতে মানববন্ধন বিক্ষোভ //দীর্ঘ যানজট ফুলবাড়ীতে মাদকের ছড়াছড়ি, যুবসমাজ জড়িয়ে পড়েছে মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান জলপাইতলী ও অচিন্তপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৩৬ হাজার টাকার মাদক আটক হারিয়ে যাচ্ছে কুলু সম্প্রদায়, প্রযুক্তির ছোঁয়ায় কুলু সম্প্রদায় বিলুপ্তপ্রায় ঃ পেশা বদলাচ্ছেন অনেকে বিএনপি সরকারের ১৮০ দিন গণমুখী ও বহুমাত্রিক কর্মযজ্ঞের ১০টি দিক বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আশাশুনির নদীভাঙ্ন প্রবণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে”পাউবো’র সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী’র সাথেে এমপি রবিউল বাশার’র মতবিনিময়

  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

আশাশুনি উপজেলার দীভাঙনপ্রবণ বিভিন্ন এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ভাঙনকবলিত এলাকায় স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সাতক্ষীরা এক্সচেঞ্জের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাজকিন আহমেদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে পাউবো কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে আশাশুনির বিভিন্ন নদীভাঙনপ্রবণ পয়েন্টে বেড়িবাঁধের বর্তমান পরিস্থিতি,ঝুঁকিপূর্ণ অংশ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বিষয় ও স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি জলোচ্ছ্বাস ও নদীভাঙন থেকে জনপদ রক্ষায় জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার।

মতবিনিময়কালে এমপি রবিউল বাশার বলেন, আশাশুনির মানুষের জানমাল ও কৃষি-মৎস্য সম্পদ রক্ষায় নদীভাঙন প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা প্রয়োজন। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে টেকসই বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময়কালে পাউবোর এসডিও রাশেদুজ্জামান, আশাশুনি উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আফসার মুর্তাজা,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে,আশাশুনির নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে বর্ষা ও জোয়ারের সময় ভাঙন বাড়ার পাশাপাশি জনবসতি,ফসলি জমি ও মৎস্যঘের ক্ষতির আশঙ্কা তৈরি হয়। দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করা হলে এসব এলাকার মানুষের দুর্ভোগ অনেকাংশে কমবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com