1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
রাজশাহী মহানগরীর সকল থানার বিট অফিসার (সাব-ইন্সপেক্টর)দের সাথে আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের বিট পুলিশিং পর্যালোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবিতে মানববন্ধন বিক্ষোভ //দীর্ঘ যানজট ফুলবাড়ীতে মাদকের ছড়াছড়ি, যুবসমাজ জড়িয়ে পড়েছে মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান জলপাইতলী ও অচিন্তপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৩৬ হাজার টাকার মাদক আটক হারিয়ে যাচ্ছে কুলু সম্প্রদায়, প্রযুক্তির ছোঁয়ায় কুলু সম্প্রদায় বিলুপ্তপ্রায় ঃ পেশা বদলাচ্ছেন অনেকে বিএনপি সরকারের ১৮০ দিন গণমুখী ও বহুমাত্রিক কর্মযজ্ঞের ১০টি দিক বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জের কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবিতে মানববন্ধন বিক্ষোভ //দীর্ঘ যানজট

  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের আন্ডারপাসের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় এলাকাবাসী।

এ সময় সড়কের উভয় দিকে যানচলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রী সাধারন ও চালকেরা।

সোমবার বেলা ১১ টা থেকে ১ পর্যন্ত কালাদী এলাকায় সড়কে কর্মসূচী পালন করেন তারা।

এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ে সড়কে ৬ লেনের উন্নতি করনের কাজ চলমান। সড়কের কালাদী এলাকায় উভয় পাশে কয়েকটি গ্রামে প্রায় ৬ হাজার মানুষ বসবাস করে। এসব এলাকার বহু ছেলে মেয়ে স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে।
এমনকি অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন অনেকটা ঝুঁকি নিয়ে এ সড়ক পাড়াপাড় হতে হয়।

গত ৭ আগষ্ট এলাকাবাসী কালাদী এলাকায় আন্ডার পাসের দাবী জানিয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের আবেদন করেন। এমনকি একাধীকবার মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন তারা। কর্তৃপক্ষ দাবী পু্রনের আশ্বাস দিয়েও আন্ডারপাস না করে সড়ক নির্মান করে ফেলছে।
সেজন্য সোমবার বেলা ১১ টার দিকে কালাদীসহ আশপাশের কয়েক গ্রামে কয়েকশ’ নারীপুরুষ আন্ডারপাসের দাবীতে সড়কে মানববন্ধন করে।

একপর্যায়ে তারা সড়কের উভয় দিকে অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দুপুর পৌঁনে ১ টারদিকে সড়ক ও জনপদ অধিপ্তর, পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

দুপুর পৌনে ১ টারদিকে এলাকাবাসীকে আগামী বুধবার সড়কে আন্ডার পাস করে দেবার সিদ্ধান্তের আশ্বাস দিলে দুপুর ১ টারদিকে সড়ক থেকে লোকজন সরে দাঁড়ায়।
আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে সড়ক সংস্কারের সমস্ত কাজ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com