1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে গাজী টায়ারস ট্রেজিডি, ২ বছরেও থামেনি স্বজনদের আহাজারি রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নতুন কুঁড়ি চ্যাম্পিয়নদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা আগামী মাসে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান- এ্যানি চৌধুরী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

চাকসু্র সাহিত্য সাময়িকী প্রথম সংখ্যা “চাকসুপত্র”-এর মোড়ক উন্মোচন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগ কর্তৃক প্রকাশিত সাহিত্য সাময়িকীর প্রথম সংখ্যা “চাকসুপত্র”-এর মোড়ক উন্মোচন সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য দেন চাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন “চাকসুপত্র” সাময়িকীর সম্পাদকীয় উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক জনাব মীম মিজান। সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর, চাকসুপত্র সাময়িকীর সহযোগী সম্পাদক মুহাম্মদ রিয়াদ উদ্দিন। অনুষ্ঠানে সাময়িকীর নির্বাহী সম্পাদক ও চাকসুর সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ আহনাফ সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বলেন চাকসুর এই সাময়িকী “চাকসুপত্র” চাকসুর জন্য এক মাইলস্টোন। আমাদের সকলের প্রচেষ্টা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কাজ করা। তিনি চাকসুর প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ জানান এমন আয়োজনের জন্য।

চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর-এর সম্পাদনায় প্রকাশিত “চাকসুপত্র” সাময়িকীতে মুক্তিযুদ্ধ, জুলাই গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির বৈচিত্র্যের বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সাময়িকীতে প্রবন্ধ, কবিতা, ছড়া, ছোটগল্প, ক্যাম্পাস স্মৃতি, ফিচার, বই রিভিউ ও চিঠি ইত্যাদি বিষয়ে লেখা রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা “চাকসুপত্র”-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহিত্যচর্চা ও সৃজনশীল লেখালেখিতে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান সোহান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, সহ-ছাত্রী কল্যান সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা, নির্বাহী সদস্য আদনান শরীফ, সোহানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও হল সংসদের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com