1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা আগামী মাসে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান- এ্যানি চৌধুরী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা আশাশুনির বৈরামপুরে বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন : দ্রুত পদক্ষেপের আশায় ৩ ইউনিয়নের মানুষ চবি ফিশারিজ বিভাগের উদ্যােগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চাকসু্র সাহিত্য সাময়িকী প্রথম সংখ্যা “চাকসুপত্র”-এর মোড়ক উন্মোচন চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান- শহীদ জুবায়ের হোসেনের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় পাঁচ বছর পর হত্যা মামলার পলাতক আসামি সিআইডির হাতে গ্রেপ্তার

আশাশুনির বৈরামপুরে বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন : দ্রুত পদক্ষেপের আশায় ৩ ইউনিয়নের মানুষ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের বৈরামপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। জোয়ার ভাটার অব্যাহত ভাঙনে ইতোমধ্যেই প্রায় ১৫০-২০০ ফুট চরের মাটি ধ্বসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অবশিষ্ট আছে মাত্র পাঁচ থেকে ছয় ফুট। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে কাদাকাটি, দরগাপুর, কুল্যা ইউনিয়ন সহ পার্শ্ববর্তী তালা উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বেতনা নদীর বেড়িবাঁধটি একটি কার্পেটিং এর সড়ক হিসেবে উত্তর দিকে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি সেতু ও দক্ষিণ দিকে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজার গিয়ে শেষ হয়েছে। গত কয়েক মাসের অব্যাহত ভাঙনে চর নদী গর্ভে বিলীন হতে হতে সড়কের একেবারে কাছাকাছি চলে এসেছে। কোথাও কোথাও সড়কের একেবারে কাছাকাছি এসে মাত্র ৫/৬ ফুট অবশিষ্ট আছে।
বৈরামপুর জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. আব্দুল কুদ্দুস জানান, ২৫/৩০ ফুট গভীর হয়ে নদীর চর ভাঙছে।
অবশিষ্ট আর কয়েক ফুট ভাঙলেই পিচঢালা সড়কটি নদী গর্ভে বিলীন হয়ে জোয়ারের পানিতে লোকালয় প্লাবিত হয়ে যাবে। সড়কটি ভেঙে গেলে শুধু যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে না আশাশুনির কাদাকাটি, কুল্যা ও দরগাহপুর ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির মাছের ঘের, ফসলাদি, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান বিনষ্ট হয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়বে।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে শুধু আশাশুনির ৩ ইউনিয়ন নয় পার্শ্ববর্তী তালা উপজেলার বিভিন্ন এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, সড়ক থেকে মাত্র ৬-৭ ফুট দূরেই ভাঙন চলে এসেছে। ভাঙনের গভীরতাও অনেক বেশি। আর সামান্য ভাঙলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় ইউপি সদস্য জানান, প্রায় দু’মাস আগে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার সরেজমিনে ভাঙনস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলেন। এর কয়েকদিন পর একজন সার্ভেয়ার এসে ভাঙনস্থল পরিমাপও করে যান। কিন্তু এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভাঙন প্রতিরোধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু বলেন, “নদী ভাঙনের বিষয়টি শুনেছি। স্থানটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নদী ভাঙন পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসন এর আশু হস্তক্ষেপ কামনা করেছেন আতঙ্কিত এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com