বিশেষ প্রতিবেদন :
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার”-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শহীদ জোবায়েরে বোন জেসমিন আকতার ব্রেন টিউমার (ব্রেইন স্টেম গ্লাইয়োমা) অসুস্থতায় ভুগছেন। বর্তমানে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আছে। উক্ত বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানামাত্র তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে আজ ২৫ আগস্ট (মঙ্গলবার)
“আমরা বিএনপি পরিবার”- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিউরোসায়েন্স হাসপাতালে যান।
এসময় উপস্থিত ছিলেন- ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ পরিবারের সদস্য গোলাম রহমান, রবিউল আওয়াল, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
প্রতিনিধি দলটি শহীদ জোবায়ের পিতা-
মাতার সাথে কথা বলেন এবং জেসমিন আক্তারের চিকিৎসায় সর্বাত্মক সহায়তায় পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
উল্লেখ্য, শহীদ জোবায়ের চব্বিশের ৫ আগস্ট লালমনিরহাটে শহীদ হন। তার একমাত্র বোন দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেইন টিউমারে আক্রান্ত।
মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬।