1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা আগামী মাসে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান- এ্যানি চৌধুরী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা আশাশুনির বৈরামপুরে বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন : দ্রুত পদক্ষেপের আশায় ৩ ইউনিয়নের মানুষ চবি ফিশারিজ বিভাগের উদ্যােগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চাকসু্র সাহিত্য সাময়িকী প্রথম সংখ্যা “চাকসুপত্র”-এর মোড়ক উন্মোচন চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান- শহীদ জুবায়ের হোসেনের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় পাঁচ বছর পর হত্যা মামলার পলাতক আসামি সিআইডির হাতে গ্রেপ্তার

রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২০ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও যাচাইকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস এনালিস্ট ধরণী চাকমা, রূপগগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, নাসির উদ্দিন, আব্দুর রাজ্জাক শিকদার, গোলাকান্দাইল ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, এড, গোরজার হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ শফিউল আলম।

সভায় বক্তারা বলেন, এশিয়ান ডেভেলপ ব্যাংকের(এডিবি) অর্থায়নে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ণ (জিআইএস-ভিত্তিক)- আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

কোর রোড নেটওয়ার্ক হলো- সড়ক নেটওয়ার্কের একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশ। কোর রোড নেটওয়ার্ক গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এক জীবনরেখা হিসেবে কাজ করে। সেবার মান বজায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে রক্ষণাবেক্ষণ করা হবে।

এটি টেকসই উন্নয়নকে উৎসাহিত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে প্রয়োজনীয় সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি, চলাচল সক্ষমতা উন্নয়ন, পরিবহন ব্যয় হ্রাস ও গ্রামীণ এলাকাকে বৃহত্তর পরিবহন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com