1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা আগামী মাসে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান- এ্যানি চৌধুরী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা আশাশুনির বৈরামপুরে বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন : দ্রুত পদক্ষেপের আশায় ৩ ইউনিয়নের মানুষ চবি ফিশারিজ বিভাগের উদ্যােগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চাকসু্র সাহিত্য সাময়িকী প্রথম সংখ্যা “চাকসুপত্র”-এর মোড়ক উন্মোচন চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান- শহীদ জুবায়ের হোসেনের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় পাঁচ বছর পর হত্যা মামলার পলাতক আসামি সিআইডির হাতে গ্রেপ্তার

আগামী মাসে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান- এ্যানি চৌধুরী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, আগামী মাসে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ দুপুরে জেলার পরশুরাম অংশে বাঁধ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১ হাজার ৫৪৩ কোটি টাকা ব্যায়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মাসের যেকোন সময় এ প্রকল্পের কাজ উদ্বোধন করবেন।

তিনি বলেন, ‘বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ প্রকল্প কাজ আমরা শুরু করবো। প্রায় প্রতি বছর পাশ্ববর্তী দেশের বাঁধ খুলে দেওয়া অথবা বাঁধ ভাঙার ফলে এ অঞ্চল প্লাবিত হয়।

২০২৪ সালে আমরা এ ধরনের বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছি। তখন অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। অনেক মানুষ অসহায় জীবন-যাপন করেছে। বিশেষ করে ওই সময়টাতে হাহাকার তৈরি হয়েছিল। মানুষ মারাও গিয়েছে। এ পানি নামতে নামতে একদিকে ফেনী নদী হয়ে বঙ্গোপসাগরে ও অন্যদিকে কিছু অংশ নোয়াখালী ও লক্ষীপুরে চলে যায়। যেহেতু দীর্ঘদিন প্লাবিত ছিল, ফলে এলাকার মানুষের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘এখানে যে বাঁধগুলো ছিলো, এগুলা খুব জরাজীর্ণ ছিলো। আমরা এখন একটা সমন্বিত প্রকল্প হাতে নিয়েছি। প্রকল্পটা হলো বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ প্রকল্প। এটা মুহুরি-কহুয়া নদীর বাঁধ প্রকল্প। আমরা একনেকে এটা পাস করেছি। ১ হাজার ৫৪৩ কোটি টাকার প্রকল্প এটি এবং এটি প্রথম পর্যায়ের ও অনেক বড় প্রকল্প। এটা দীর্ঘদিনের এ অঞ্চলের মানুষের স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মাসের যে কোন সময় আসবেন এবং এ প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করবেন। এ এলাকার মানুষের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছেন। আমরা সবার আন্তরিকতা ও সহযোগীতায় কাজটা ২০২৬ এ শুরু করে ২০৩০ সালে শেষ করবো।’

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক মনিরা হক, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিএনপি কেন্দ্রীয় সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন আহমেদ , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ভারত সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বলেন,‘ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ইতিবাচক হওয়া উচিত। আমরা আশা করছি বাঁধ ছেড়ে দেওয়ার বিষয়ে তারা সজাগ থাকবে। তারা বাংলাদেশের সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রাখবে। কোনভাবে আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হয়, সে বিষয়ে আমরা আরো বেশি সজাগ থাকবো।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com