1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
রাজশাহী মহানগরীর পবা থানা পুলিশের মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশ-জনতার ঐক্যবদ্ধ অঙ্গীকার মোরেলগঞ্জে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর নিহত ৭ জনের জনাজা হলো এক সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর: বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: মাহ্দী আমিন বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে প্রত্যেক পরিবার পাচ্ছে ৩ লাখ ৩৫ হাজার টাকা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় চীন সক্রিয়ভাবে কাজ করছে চট্টগ্রামের ভাটিয়ারিতে জলিল টেক্সটাইল মিলস্ লিঃ এর জমি বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর চুক্তি স্বাক্ষর আরএমপির পবা থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়া প্রতিরোধে অভিযান ও গণসচেতনতামূলক প্রচার কার্যক্রম

বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ২৮ আগস্ট ২০২৬: বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ল্যান্স কর্পোরাল মোঃ হোসেন আলী, ১৯ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ খেলোয়াড় এবং এনসি(ই) শান্ত সাহেব, ৫৫ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন। উল্লেখ্য, গত ২২ আগস্ট ২০২৬ তারিখ হতে শুরু হওয়া এই মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া, সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, খেলোয়াড়বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com