1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে প্রত্যেক পরিবার পাচ্ছে ৩ লাখ ৩৫ হাজার টাকা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় চীন সক্রিয়ভাবে কাজ করছে চট্টগ্রামের ভাটিয়ারিতে জলিল টেক্সটাইল মিলস্ লিঃ এর জমি বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর চুক্তি স্বাক্ষর আরএমপির পবা থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়া প্রতিরোধে অভিযান ও গণসচেতনতামূলক প্রচার কার্যক্রম দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত রূপগঞ্জে গাজী টায়ারস ট্রেজিডি, ২ বছরেও থামেনি স্বজনদের আহাজারি রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)

চট্টগ্রামের ভাটিয়ারিতে জলিল টেক্সটাইল মিলস্ লিঃ এর জমি বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর চুক্তি স্বাক্ষর

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ২৭ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার): আজ চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশন (বিটিএমসি) এর নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস্ লিঃ (জেটিএমএল) এর ৫৪.৯৯ একর জমি বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরী (বিওএফ) সম্প্রসারণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর কিউএমজি লেঃ জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি। স্বাগত বক্তব্য সমাপনান্তে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশনের পক্ষে চেয়ারম্যান, বিটিএমসি এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মিলিটারি এস্টেট অফিসার, ইস্টার্ন সার্কেল, চট্টগ্রাম প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন। অতঃপর চেয়ারম্যান, বিটিএমসি ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল; সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয় জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী; সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি; মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এ কে এম শামছুল ইসলাম; বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম এবং বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির বক্তব্য রাখেন।

সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে সেনাবাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। এছাড়াও, তিনি আগত অতিথিগণকে ধন্যবাদ জানান এবং তাঁদের সর্বাত্বক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যে প্রধান অতিথি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিরক্ষা সামগ্রীসহ দেশে উৎপাদিত সকল ধরনের পণ্য বহির্বিশ্বে সমাদৃত করতে চায়। এছাড়াও, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে প্রতিরক্ষা শিল্পসহ সশস্ত্র বাহিনী কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, রাষ্ট্রের একমাত্র অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিওএফ সম্প্রসারণের মাধ্যমে আধুনিক সমরাস্ত্র ও গোলাবারুদের দেশিয় উৎপাদন বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস ও প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংহত হবে। পাশাপাশি, এ উদ্যোগ সমরাস্ত্র উৎপাদনে স্বনির্ভরতা ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট, বিওএফ; ভারপ্রাপ্ত জিওসি, আর্টডক ও কমান্ড্যান্ট, বিএমএ; কমান্ড্যান্ট, ইবিআরসি; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়; বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম; ডিআইজি, চট্টগ্রাম; চেয়ারম্যান, সিডিএ এবং সামরিক ও অসামরিক উর্দ্ধতন কর্মকতাসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com