1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর প্রচারের চেষ্টা বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে রাজশাহী পুলিশ কমিশনারের নির্দেশ দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান মহামান্য রাষ্ট্রপতির মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বালিয়াকান্দিতে পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরার অভিষোগ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তি স্বাক্ষর রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ রূপগঞ্জে হত্যাসহ ২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ ও তার সহযোগী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

বালিয়াকান্দিতে ‘সময়ের প্রত্যাশা’ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

(জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা)

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘সময়ের প্রত্যাশা’ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২ আগস্ট) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘সময়ের প্রত্যাশা’ পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা প্রকৌশলী রেজওয়ান খান, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মহসিন খান, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস এবং বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া। এ সময় বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুর জ্জামান লিটন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, মো. আজমল হোসেন, জাহিদুর রহিম মোল্লা, জাকির পাটোয়ারী, জয়নাল আবেদীন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তনু সিকদার সবুজ, ওয়াজেদ আলী, মিজানুর রহমানসহ বালিয়াকান্দিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ‘সময়ের প্রত্যাশা’ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

তারিখ: ২ আগস্ট

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com