1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বালিয়াকান্দিতে পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরার অভিষোগ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তি স্বাক্ষর রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ রূপগঞ্জে হত্যাসহ ২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ ও তার সহযোগী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কথিত সাংবাদিক রেজা মাসুদ পুলিশের হাতে আটক

রূপগঞ্জে হত্যাসহ ২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ ও তার সহযোগী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসী ৭টি হত্যাসহ বাবু মোল্লা হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরও ২৬ মামলার আসামী কালাই সবুজকে বিদেশী আগ্নেয়াস্ত্র,৭ রাউন্ডগুলি ও তার সহযোগী এজাজুলকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

গত ২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে রাজধানীর ডেমরা এলাকায় গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সবুজ ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। অপর সহযোগী গ্রেফতারকৃত এজাজুল ভুলতা এলাকার মাঝিপাড়া মৃত শাহাদাতের ছেলে।

এ ঘটনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি এএইচএম সালাহউদ্দিন আহমেদ ৩ সেপ্টেম্বর সকালে সাংবাদিকদের এক প্রেসব্রিফিং এ জানান, কালাই সবুজ নামের শীর্ষ সন্ত্রাসী ৭ টি হত্যাসহ একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী,পাশাপাশি নানা অপরাধে তার বিরুদ্ধে মোট ২৬ টি মামলা রয়েছে।

সে মুড়াপাড়া এলাকায় ত্রাসের রাজত্ব করতে চেষ্টা করতো। সম্প্রতি তার অবস্থান ও গ্রেফতারে রূপগঞ্জ থানা পুলিশ তৎপর হলে গত ৩ মাসের নজরদারিতে ২ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে কালাই সবুজকে বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়।

পরবর্তী তার দেয়া তথ্যে অনুযায়ী তার সহযোগী বিভিন্ন মামলার আসামী এজাজুলকেও রূপসী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com