1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর প্রচারের চেষ্টা বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে রাজশাহী পুলিশ কমিশনারের নির্দেশ দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান মহামান্য রাষ্ট্রপতির মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বালিয়াকান্দিতে পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরার অভিষোগ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তি স্বাক্ষর রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ রূপগঞ্জে হত্যাসহ ২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ ও তার সহযোগী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর প্রচারের চেষ্টা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামে মোঃ আহসান হাবিব (সাজু ফকির) এর বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় মোঃ মুক্তি ও তার স্ত্রী মোছাঃ সাথী পারভিন কর্তৃক পূর্বের শত্রুতার জের ধরে মিথ্যা সংবাদ প্রকাশ করেন। ফুলবাড়ী উপজেলা উত্তর সুজাপুর গ্রামে মোঃ আহসান হাবিব তার গ্রামে তার নিজ জমির ধান খেতে গত ৩১ শে আগস্ট জমির উর্বরা বৃদ্ধিতে ঔষধ প্রয়োগ করেন। মোঃ আহসান হাবিবের জমি থেকে প্রায় ১০০০ ফিট দূরত্বে প্রতিপক্ষ মোঃ মুক্তির বাড়ী। সেখান থেকে কিছু হাঁস এতো দূরে এসে জমিতে নেমে কাদামাটি খাচ্ছিল এবং লাগানো ধানের ক্ষেত নষ্ট করে। জমিতে গিয়ে দেখি ধানের ক্ষেত এলোমেলো। গত মঙ্গলবার বেশ কয়েকটি হাঁসের বাচ্চা প্রতিপক্ষের বাড়ীতে মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মোঃ মুক্তি ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করে এবং সোস্যাল মিডিয়ায় মিথ্যা গুজব রটিয়ে ছেড়ে দেয়। এতে মোঃ আহসান হাবিবের পারিবারিক বিষয় তুলে ধরে সোস্যাল মিডিয়ায়। এতে তার পরিবারের সদস্যদের মানহানিকর তথ্য প্রচার করে। প্রকৃত ঘটনা আমন মৌসুমে লাগানো ধানের ক্ষেতে কেউ হাঁস ছেড়ে দেয় না। কিন্তু উক্ত ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে একের পর এক ষড়যন্ত্র করছে এবং ক্ষতি সাধন করার চেষ্টা অনরবত চালিয়ে যাচ্ছে। মোঃ আহসান হাবিব বলেন, গত ২০২৫ সালে তার নিজ নামিয় সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করেন মোঃ মুক্তি ও মোঃ দেলোয়ার হোসেন (মামুন)। পিতার দেওয়া জমি ভোগদখল করে খাচ্ছেন দীর্ঘদিন ধরে মোঃ আহসান হাবিব। কিন্তু গত ২০২১ সালে চাতালে রাখা খড়ের মাঝে মধ্যরাতে আগুন লাগিয়ে দেন উল্লেখ্য ব্যক্তিরা। ঐ সময় মোঃ আহসান হাবিব ও তার স্ত্রী বাড়ীতে যাওয়ার পথে দেখতে পান চালাতে আগুন জ্বলছে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে প্রায় মোঃ আহসান হাবিব প্রায় ৩ লক্ষ ৫০ হাজার ক্ষতিসাধন হয়। এভাবে বিগত কয়েক বছর থেকে এখন পর্যন্ত একের পর এক ক্ষতি করে যাচ্ছে ও সোস্যাল মিডিয়ায় মিথ্যা ও অশ্লীল খবর ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্য করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এই ঘটনায় মোঃ আহসান হাবিব আইনের আশ্রয় নিবেন বলে জানান।

তারিখ: ০৩.০৯.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com