1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া, গুলিভর্তি পিস্তলসহ গ্রেফতার-৪ শিল্পের উৎপাদনশীলতা ও শ্রমিক অধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: মাহ্দী আমিন অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা ও অর্থপাচার চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে- স্বরাষ্ট্রমন্ত্রী মোবাইল ফোনে কথা বলছিলেন ট্রাক চালক, এ সময় রাস্তা পারাপারের সময় প্রাণ গেল বৃদ্ধের রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি // ১০লক্ষাধিক টাকার মালামাল লুট ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর প্রচারের চেষ্টা বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে রাজশাহী পুলিশ কমিশনারের নির্দেশ দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান মহামান্য রাষ্ট্রপতির মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি // ১০লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাইল্লাবো এলাকার ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ মিয়ার বাড়িতে শুক্রবার( ৪সেপ্টেম্বর) ভোরে দূর্ধর্ষ ডাকাতি ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী পরিবারসহ আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানায়, ৪সেপ্টেম্বর শুক্রবার ভোরে ৮/১০ সদস্যের মুখোশ পরা ডাকাত দল রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দরজা ভেঙে বসত ঘরে ভিতরে প্রবেশ করে। এরপর আব্দুর রশিদ মিয়ার গলায় ছুরি ধরে স্ত্রী সাফিয়া বেগমের হাত-পা বেঁধে ফেলে।

একপর্যায়ে তাদের পুত্রবধূ কনা বেগমকেও চোখ বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে চার ভরি স্বর্ণ ও নগদ চার লক্ষ টাকা সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতরা পুরো ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।

এ বিষয়ে কাউকে কিছু জানালে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ডাকাতরা একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মালামাল নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com