1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে সদ্য যোগদানকৃত অধিনায়ক, র‌্যাব-৫, রাজশাহীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার মহোদয় প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ ঐতিহ্যবাহী রকেট স্টিমার ও মংলা রুট এর বর্তমান চিত্র ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত বাগেরহাটে একই পরিবারের তিনজনকে হত্যা: রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ: চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি সিআইডি প্রধানের সঙ্গে IJM-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

আশাশুনির বড়দলে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির বৃক্ষরোপন কর্মসূচি

  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় তালের আঁটি বপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় বড়দল বাজারে পুরাতন খেয়াঘাট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওহাবের সভাপতিত্বে সভায় উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন, সমিতির সেক্রেটারী ইউনুছ আলী মোল্যা। ধারাভাষ্যকার আশরাফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম মন্টু, সাতক্ষীরা জেলা স্বেচ্ছা সেবক দলে অন্যতম সদস্য মোঃ জাকির হোসেন মিঠুন , আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন বড়দল ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব এ,এইচ, এম, , আনারুজ্জামান টিটু মুক্তারুজ্জামান খান , সাইফুল ইসলাম, মহিউদ্দীন দেওয়ান, সমীরণ কুমার মন্ডল, প্রমুখ। আলোচনা সভা শেষে কপোতাক্ষ নদের বড়দল ব্রীজের দক্ষিণ পার্শ্বে ওয়াপদার রাস্তায় তালের আঁটি বপন করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, অতিথিবর্গ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, চলতি মৌসুমে ওয়াপদার রাস্তার পাশে ১০০০টি তালের আঁটি বপন করার লক্ষ্যে কর্মসূচি উদ্বোধন করা হলো। বাঁধের দুই পার্শ্বে ৩টি করে ৬টি সারিতে তালগাছসহ বিভিন্ন প্রজাতের গাছের চারা রোপণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে বনায়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কালকি স্লুইস গেট থেকে মানিকখালী মুখি ওয়াপদার বাঁধের উপর দিয়ে বৃক্ষ রোপণের মাধ্যমে এবং পরবর্তীতে অন্যান্য সড়কে বৃক্ষ রোপণ করে বড়দল ইউনিয়নকে সবুজ বেষ্টনিতে পরিণত করা হবে। বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় বড়দল ইউনিয়নে ইতিমধ্যে খাল খননকাজ এগিয়ে চলেছে, আগামী বছরে সবমিলে ২০ কিঃমিঃ খাল খনন করা হবে। বড়দল ইউনিয়নের সকল উন্নয়ন কাজ বিএনপি সরকার করতে সচেষ্ট থাকবে বলে তারা আশা ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com