বিশেষ প্রতিবেদন :
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে সদ্য যোগদানকৃত অধিনায়ক, র্যাব-৫, রাজশাহীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।
র্যাব-৫, রাজশাহীর সদ্য যোগদানকৃত অধিনায়ক লে: কর্নেল জনাব মো: ফয়সাল ইসতিয়াক, পিএসসি মহোদয় আজ ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় র্যাব-৫, রাজশাহীর সদ্য যোগদানকৃত অধিনায়ক মহোদয়কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান। সৌজন্য সাক্ষাৎকালে উভয় কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং আরএমপি ও র্যাব-৫, রাজশাহীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন।
পরে র্যাব-৫, রাজশাহীর সম্মানিত অধিনায়ক লে: কর্নেল জনাব মো: ফয়সাল ইসতিয়াক, পিএসসি মহোদয় সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মো. নূর আলম সিদ্দিকী।