বিশেষ সংবাদ :
(রূপগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশ্বরোড এলাকার জিয়াও জু ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক একটি ব্যাটারি কারখানার সামনে থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে জিয়াও জু ইন্ডাস্ট্রিজ ব্যাটারি মিলের সামনে সড়কের পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তারা বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন এই এলাকায় লাশ পড়ে থাকা নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, নিহতের শরীরে আপাতদৃষ্টিতে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে। লাশ মর্গে পাঠানো হবে।