বিশেষ প্রতিবেদন :
আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান, এনবিপি, বিএসপি, বিসিজিএম, এনডিসি, এনসিসি, পিএসসি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা, সমুদ্রসম্পদ রক্ষা, সুনীল অর্থনীতি (Blue Economy) এবং বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাগত সক্ষমতা ও আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বাংলাদেশের জলসীমা, সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড দৃঢ়প্রতিজ্ঞ। দেশের সামুদ্রিক ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ কোস্ট গার্ডের কার্যক্রম আরও সুদৃঢ় ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা অনুসরণে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিশ্রুতিবদ্ধ।