1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

সর্বকালের সেরা ব্যাটার শচীন রমেশ টেন্ডুলকার এর আজ ৫১ তম জন্মদিন

  • আপডেটের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৪০ বার ভিউ

বিশেষ সংবাদ:

সর্বকালের সেরা ব্যাটার কিংবা ক্রিকেটার- যেকোনো বিষয় নিয়ে কথা উঠলে যে নামটা সবার আগে থাকবে সেটি হচ্ছে শচীন রমেশ টেন্ডুলকার। ক্রিকেটের সাথে এই নামটা যেনো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিংবদন্তি এই ক্রিকেটারের নামের পাশে কত শত যে রেকর্ডের পসরা সাজানো আছে সেটা হয়তো বলে শেষ করা যাবেনা। নামের পাশে যোগ করেছেন নানা খেতাব-উপাধি। একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে হয়ে গেলেন ‘ক্রিকেট ঈশ্বর’। আজ (২৪ এপ্রিল) টেস্ট এবং ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকারের ৫১ তম জন্মদিন।

১৯৭৩ সালের এইদিনে মুম্বাইয়ের একটি নার্সিং হোমে জন্ম হয় সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানটির। বাংলাদেশি সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের ভক্ত ছিলেন তার বাবা রমেশ টেন্ডুলকার। আর তাইতো ছেলের নাম রাখেন শচীন রমেশ টেন্ডুলকার। আর্ন্তজাতিক ক্রিকেটে ৫১টি টেস্ট সেঞ্চুরির মালিককে ৫১-তম জন্মদিনের শুভেচ্ছা।

‘বয়স আমার মুখের রেখায় শেখায় আজব ত্রিকোণমিতি, কমতে থাকা চুলের ফাঁকে মাঝবয়সের সংস্কৃতি’! কবির সুমনের গানের এই লাইন দু’টি কি আসলে শচীন টেন্ডুলকারের সাথে যায় কোনোভাবে? যখন জানবেন শচীনের উত্তর অবাকই হবেন একটু! গতবছর ২৪ এপ্রিল ৫০-এ পা দিয়ে বলেছিলেন- এটাই একমাত্র ৫০, যেটাকে তার ৫০ মনে হয় না! এবার হলো ৫১, শচীনের টেস্ট সেঞ্চুরির সংখ্যাও ৫১। আর তাইতো শচিন টেন্ডুলকারের কাছে ‘৫১’ সংখ্যাটা অন্যরকম হওয়ারই কথা।

১৯৯০-এর ১১ আগস্ট ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন প্রথম টেস্ট সেঞ্চুরি। আর ৫১ নাম্বারটি ২০১১ সালের ২ জানুয়ারি কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সব মিলিয়ে ৬৬৪ ম্যাচ খেলে করেছেন ৩৪ হাজার ৩৫৭ রান, সেঞ্চুরির সংখ্যা ১০০। টেস্টে সর্বোচ্চ ১৫ হাজার ৯২১ রান, ওয়ানডেতে সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ রান, সর্বোচ্চ ২০০ টেস্ট ও ৪৬৩ ওয়ানডে ম্যাচের রেকর্ড। শচিনের এ রেকর্ডগুলো অমর হয়ে থাকবে বলে মত ক্রিকেট বিশ্লেষকদের।

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির অগ্রপথিকও তিনি। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৭ বলে অপরাজিত ২০০ রান করেন। এরমধ্যে ক্রিকেটের বরপুত্র পেয়ে যান জীবনের সেরা অর্জন। ২০১১ সালে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে উঁচিয়ে ধরেন সোনালি ট্রফি।

যে নভেম্বরে শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্যারিয়ার, ২৪ বছর পর সেই মাসেই শেষ টেনে ফেলেন। ২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে খেলেন শেষ ম্যাচ। ওয়াংখেড়েতে টেস্ট ম্যাচে খেলেন ৭৪ রানের ঝকঝকে এক ইনিংস। কোন একদিন ঐ ৭৪ পা রাখবেন তিনি। সেদিন বিশেষ হয়ে উঠবে সেই জন্মদিন। আপাতত ৫১ বর্ণিল, তার টেস্ট সেঞ্চুরি সংখ্যার গৌরবে।

ক্রিকেট জগতে টেন্ডুলকাররা বারবার আসবেন না। শচীন রমেশ টেন্ডুলকার একজনই – এক অদম্য, অতুলনীয়, অসাধারণ কিংবদন্তি ক্রিকেটার! শুভ জন্মদিন ‘মাস্টার ব্লাস্টার’।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com