1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ বাংলাদেশ সময় আজ রাত ৩টায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, মা-বাবার ধারাবাহিকতায় গড়বেন নতুন ইতিহাস: মাহ্দী আমিন বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান ​মোংলা আলিয়া মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ ​​ বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার // ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ রূপগঞ্জে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতি ৫ মিনিটে অর্ধ কোটি টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসূচি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের সারোটিয়াগাজী গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে

মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

​মোংলা (বাগেরহাট): প্লাস্টিক দূষণ প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে মোংলায় আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) প্রকল্পের আওতায় ২৩ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। যৌথ সহযোগিতায় ছিল পশুর রিভার ওয়াটারকিপার, বিডি ক্লিন ও প্রথম আলো বন্ধুসভা।
​বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিডোর ন্যাশনাল কনসালটেন্ট মোঃ সহিদুল ইসলাম, পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, প্রথম আলো বন্ধুসভার ধীমান মন্ডল ও ইয়ুথ ফর সুন্দরবনের জান্নাতুল সাদিয়া। সঞ্চালনা করেন জানে আলম বাবু।
​বক্তারা পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা ও স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার ওপর জোর দেন। আলোচনা সভা শেষে পরিবেশ রক্ষায় শপথ গ্রহণ ও অঙ্গীকার বোর্ডে স্বাক্ষর করা হয়। পরবর্তীতে ৩ শতাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে একটি র‍্যালি মোংলা শহর প্রদক্ষিণ করে এবং মেরিন ড্রাইভ রোডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com