বিশেষ সংবাদ :
(মোংলা প্রতিনিধি)
মোংলা আলিয়া মাদ্রাসায় ডেঙ্গু মশা নিধন ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতামূলক বিষয় নিয়ে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন এবং প্রভাষক মাওলানা জাহিদুল ইসলাম। উক্ত কর্মসূচির আয়োজন ও সার্বিক পরিচালনায় ছিলেন প্রাক্তন কাউন্সিলর কমলা বেগম, যিনি নিজেও উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত দিকনির্দেশনা মূলক লিফলেট তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।