1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ বাংলাদেশ সময় আজ রাত ৩টায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, মা-বাবার ধারাবাহিকতায় গড়বেন নতুন ইতিহাস: মাহ্দী আমিন বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান ​মোংলা আলিয়া মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ ​​ বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার // ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ রূপগঞ্জে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতি ৫ মিনিটে অর্ধ কোটি টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসূচি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের সারোটিয়াগাজী গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে

রূপগঞ্জে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতি ৫ মিনিটে অর্ধ কোটি টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে| উপজেলার কায়েত পাড়া ইউনিয়নের নগর পাড়া কাজী বাড়ি এলাকায় ২৪ সেপ্টে¤^র রাত ২ টা ৫৫ মিনিটে আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে| এ সময় ২০ ভরি ¯^র্নালঙ্কার, নগদ সাড়ে তিন লাখ টাকাসহ অর্ধ কোটি টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল|
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুখোশ পরিহিত ১৫/১৬ সদস্যের একদল ডাকাত পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে হামলা চালায়| বাড়ির বসত ঘরের দরজা ভেঙ্গে ডাকাতরা প্রবেশ করে| পরে ব্যবসায়ী আবুল হোসেন(৬৫), তার স্ত্রী রণি বেগম(৫৮) ও ছোট ছেলে আল-আমিনকে(৩৫) মারপিট করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ডাকাতরা লুটপাট চালায়| একপর্যায়ে নগরপাড়া জামে মসজিদের মাইকে আবুলের বাড়িতে ডাকাত পড়েছে ঘোষণা করলে আশপাশের মানুষজন ছুটে আসলে ২০ ভরি ¯^র্ণালংকার ও জমির বায়নার ৩ লক্ষ ৫০ হাজার টাকাসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে দুইটি কালো রঙের মাইক্রোবাস ও একটি পিকআপে করে ডাকাতরা ঢাকার দিকে পালিয়ে যায়| পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে|
আবুল হোসেন বলেন, কিছু বুঝে ওঠার আগেই সব শেষ| ধাতব কিছু একটা দিয়ে গেটের তালা ভেঙ্গে ঘরে ডুকেই সবাইকে বেধে ফেলে| আমাকে লাথি, কিল, ঘুষি মারতে থাকে আর বলে জান দিবি না টাকা দিবি বল| এ সময় একজন ধারালো দেশিয় অস্ত্র আমার গলায় ধরে রাখে| আমি কাঁপতে কাপতে পড়ে যাই| ওদের মধ্য থেকে একজন আমার মাথায় পানি দেয়| ৮ জন ডাকাত ঘরে প্রবেশ করে আমাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে|
২ জন লোহার মত কিছু একটা দিয়ে স্টীলের আলমারীর লক ভেঙ্গে ড্রয়ারে থাকা ২ মেয়ে নাতিনসহ আমাদের ২০ ভরি ¯^র্নাল্কার, জমি বায়নার নগদ সাড়ে ৩ লাখ টাকা ও কাপড় চোপড় , অন্যান্ন মালামালসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল একটা প্রিক্যাভ ভেনে ভরে চলে যায়|
আবুল হোসেনের ছেলে আলজাবের বলেন, ২টা ৫৫ মিনিটে ডুকে ৩ টায় ফিল্মি স্টাইলে সব নিয়ে চলে গেল| চেয়ে চেয়ে দেখলাম, কিছুই করার ছিল না| আমি আমার বোনের জামাই শাকিলকে ফোন দিলে উনি নগর পাড়া মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর ডাকাতরা ২ কালো রঙের হাইস গাড়ী ও ডাকাতির মাল পিক্যাভ ভ্যানে ভরে চলে যায়|
প্রত্যক্ষদর্শী শামিম মিয়া বলেন, চিৎকার শুনে বের হতে দেখি গেটের সামনে মুখোশ পড়া ৪ ডাকাত দেশিয় অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে| ভয়ে আমি আর কিছু করিনি|
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন, এ ব্যাপারে আবুল হোসেন বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন| আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি|
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, অভিযোগ পেয়েছি| ডাকাতির কাজে ব্যবহৃত চালকসহ পিক্যাভটি পুলিশ গাউছিয়া থেকে আটক করেছে| ডাকাতদেরকেও আটকের চেষ্ঠা অব্যাহত রয়েছে|##

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com