1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত ফুলবাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনাকে বিশ্বমানচিত্রে সুদৃঢ়ভাবে উপস্থাপন, আত্মবিশ্বাস-আত্মমর্যাদা নতুন উচ্চতায়: মাহ্দী আমিন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ সওজ আর পল্লী বিদ্যুতের ঠেলাঠেলিতে সড়কের মাঝে খুঁটি রেখেই নির্মাণ কাজ চলছে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন আশাশুনির বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলীম মোল্যা কে গ্রেফতার করেছেন আজ সন্ধ্যায় আশাশুনি থানা পুলিশ মোংলায় বাঙ্গালী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ফুলবাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার উত্তর সুজাপুর প্রাণীসম্পদ হাসপাতাল চত্বরে মাদকের বিরুদ্ধে সচেতনা গড়তে, সমাজে মাদকের কুফল ও মাদকমুক্ত সমাজ গঠনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার রাত্রী ৮ টায় উপজেলার পৌরসভা এলাকার প্রাণী সম্পদ হাসপাতাল চত্বরে ১ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটির মাদকমুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন, ফুলবাড়ী সরকারি কলেজ, ঈদগাহ মাঠ কমিটির ইমাম মাওলানা সৈয়দ আঃ জাকের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক আহমেদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার এসআই মোঃ মাজেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক তোখর রাজনীতিবীদ শাহ মুর্তজা হক অষ্টিন, দিনাজপুর জেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইমরান চৌধুরী নিশাদ, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক বিশিষ্ট ঠিকাদার মোঃ আতিয়ার রহমান (মিন্টু), প্রফেসর শাহ মোঃ ইলিয়াস আলী, আলহাজ্ব আসলাম হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোঃ মোশাররফ হোসেন, ফুলবাড়ী উপজেলা এনসিপির যুগ্ন সম্বন্বয়কারী মোঃ সিহাব হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল কাদের। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। আয়োজনে ছিলেন ১ নং ওয়ার্ড মাদক নির্মূল কমিটি উত্তর সুজাপুর। সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক বিশিষ্ট ঠিকাদার মোঃ আতিয়ার রহমান (মিন্টু)। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তারিখ: ২৭.০৯.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com