1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত ফুলবাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনাকে বিশ্বমানচিত্রে সুদৃঢ়ভাবে উপস্থাপন, আত্মবিশ্বাস-আত্মমর্যাদা নতুন উচ্চতায়: মাহ্দী আমিন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ সওজ আর পল্লী বিদ্যুতের ঠেলাঠেলিতে সড়কের মাঝে খুঁটি রেখেই নির্মাণ কাজ চলছে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন আশাশুনির বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলীম মোল্যা কে গ্রেফতার করেছেন আজ সন্ধ্যায় আশাশুনি থানা পুলিশ মোংলায় বাঙ্গালী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ফুলবাড়ীতে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মিছিল এর অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেল ৫ টায় ফুলবাড়ি বাসস্ট্যান্ড হতে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে এসে জমায়েত হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন সরকার পাপ্পুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক খুরশিদ আলম মতি, যুগ্ন আহবায়ক দারুল ইসলাম চৌধুরী,যুগ্ন আহবায়ক আব্দুল মজিদ মন্ডল, যুগ্ন আহবায়ক জুলফিকার আলী,পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মানিক মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার,সদস্য সচিব মাহবুব আলম মিলন,যুগ্ন আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল।
সমাবেশে বক্তারা বলেন দেশকে ভঙ্গুর অবস্থা করে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার দোসরা এখন দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা করছে,
ছাত্রদল দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সর্বদা প্রস্তুত আছে আওয়ামী লীগ কোনরকম সন্ত্রাসী কার্যক্রম চালালে, ছাত্রদল তা শক্ত হাতে প্রতিবাদ করবে।
মিছিলে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা সাব্বির হোসেন,শিপন রহমান, শিবনগর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মানু হোসেনসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারিখ: ২৭.০৯.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com