বিশেষ প্রতিবেদন :
গত ০৬/০৯/২০২৬ ইং তারিখে দুপুর অনুমান ০২.১০ ঘটিকার সময় ভিকটিম মো: নুরুল কবির (৪১), মামলার শুনানীর দিন বিজ্ঞ আদালতে উপস্থিত হইলে ধৃত আসামী সহ এজাহারনামীয় অন্যান্য আসামীরা অতর্কিতভাবে ভিকটিমকে ছুরিকাঘাত করে আহত করে। পরবর্তীতে বাদী অত্র থানায় লিখিত এজাহার দায়ের করার ফলে ০৬ জন আসামী সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-১২, তারিখ- ০৭/০৯/২০২৬ ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড রুজু করা হয়।
পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অত্র মামলার তদন্তকারী অফিসার এসআই/মো: জুবাইদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোসর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে পাঁচলাইশ থানা এলাকা হতে অদ্য ২৮/০৯/২০২৬ ইং তারিখ ‘চট্টগ্রাম আদালতে বাদীকে ছুরিকাঘাত করার চাঞ্চল্যকর মামলার’ ০৪নং এজাহারনামীয় আসামী জয়নাল আবেদীন সোহেল (৩৮), কে গ্রেফতার করে। সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে যথাযথ পুলিশ প্রহরায় সোপর্দ করা হয়।