বিশেষ প্রতিবেদন :
ঢাকা ,২৯ সেপ্টেম্বর ২০২৬ : বাংলাদেশ বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার (২৯-৯-২০২৬) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।
উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৭ জন এবং বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, কাতার, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা বিমান বাহিনী এর ০১ জন করে সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাগণের মাঝে সনদপত্র বিতরণ করেন ও কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট মৈত্রেয়ী যশ তঞ্চঙ্গ্যা, ইঞ্জিনিয়ারিং কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ এবং সার্টিফিকেট প্রদান করেন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, কাতার, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা দূতাবাস এর আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।