বিশেষ সংবাদ :
(নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি)
টাঙ্গাইলের নাগরপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক পর্যায়ে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের লক্ষ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মাঝে এই আধুনিক প্রযুক্তি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব মোঃ রবিউল আউয়াল (জাতীয় সংসদ সদস্য, ১৩০ টাঙ্গাইল-৬)। উপজেলা নির্বাহী অফিসার জনাব লিখন বণিক-এর সভাপতিত্বে এতে কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাগরপুর, টাঙ্গাইল।
বক্তারা জানান, আধুনিক এয়ার ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে কৃষকরা দীর্ঘদিন পর্যন্ত মানসম্মত উপায়ে পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন, যা অপচয় রোধ করার পাশাপাশি বাজারে পেঁয়াজের ভারসাম্য বজায় রাখতে এবং কৃষকদের ন্যায্য মূল্য পেতে সহায়তা করবে।