1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আশাশুনির বেউলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম: গ্রেফতার -২ ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবির অভিযোগে মানব পাচারকারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচছে দুর্গাপূজায় ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি মোংলা উপজেলায় জমকালো আয়োজনে নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতার চলছে বাগেরহাটে পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ হঠাৎ করেই রূপগঞ্জে বেড়েছে চুরি-ডাকাতি-ছিনতাই: জনমনে আতঙ্ক ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া যেন টাকা উড়ে// চার লেনের তিন লেন হকারদের দখলে বিমান বাহিনী প্রধান কর্তৃক ২০২৫ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-দেরকে ট্রফি ও সনদপত্র প্রদান আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমান বাহিনী প্রধান কর্তৃক ২০২৫ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-দেরকে ট্রফি ও সনদপত্র প্রদান

  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা,৩০ সেপ্টেম্বর ২০২৬ : বিমান বাহিনীর ২০২৫ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-দেরকে ট্রফি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ বুধবার (৩০-৯-২০২৬) ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-দের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের জন্য নির্বাচিত ০৭ জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদেরকে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।

ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান সকলের উদ্দেশ্যে মূল্যবান দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) এর ট্রফি ও সনদপত্রপ্রাপ্ত সদস্যগণকে বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং তাদের এই সম্মাননা কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ যা অন্যান্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ঘাঁটি হতে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com